কি দিয়া বানাইল আঁখি চোখ মেলে সবই দেখি, খোদায় যা দিল মোরে তারই নাম আঁখি। কুকিলের কলরব আঁখি মেলে দেখি সব, উড়ন্ত নয় বসন্ত এক পাখি আরই নাম আঁখি। স্বপ্ন ডানার স্বপ্ন সে যে কালো রঙের পাখি, উড়ন্ত নয় বসন্ত এক পাখি তারই নাম আঁখি। দুর দৃষ্টির পাওয়ার যে দেয় রাত-দুপুরের বাতি, সে যে কল্পনার পাখি তারই নাম আঁখি। ভালো মন্দ বোঝেনা সে সবই চাহিয়া দেখি, দৃষ্টি দেয়ার ইন্জিল সে তারই নাম আঁখি। মহা রাজ্যের প্রদীপ সে তুলনাহীন বাতি, একদিন যে বন্দ হবে তারই নাম আঁখি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।