আমি একটি হতভাগা বাংলার কথা বলছি

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৭)

পরিব্রাজক অমিত
  • ৩১৬
সেদিন কেউ ছিলোনা,
যেদিন মন্বন্তরে কেঁদেছিলো বাংলার আকাশ,
আমি সে বাংলার কথা বলছি যে বাংলায় মৃতদের গন্ধে ভরা ছিলো বাতাস l
আমি একাত্তরে কথা বলছি,
আমি রিভালভারের মুখে দাঁড়িয়ে বাংলার স্বাধীনতা চাইছি l
আমরা একবুক স্বাধীনতা চাই,
আমরা বাঁচার মতো বাঁচতে চাই l
আমি সেই রাজপথের কথা বলছি,
যেখানে কুকুরের মতো মানুষ মেরেছে,
যে রাতে অসভ্যরা মা,বোনের সম্মান কেড়েছে,
আমি সে রাতের কথাই বলছি l
আমি ছেলে হারা মায়ের কথা বলছি,
যে ছেলে আর ফিরে আসবেনা,
যে ছেলে আর মা,মা বলে ডাকবেনা,
আমি সে ছেলের কথাও বলছি l
আমি এক হতভাগা বাংলার কথা বলছি,
যে বাংলা শুধু শাসিত হয়েছে দু-শ বছর,
আমি সে বাংলার কথা বলছি,
যে বাংলায় শায়িত আছেন শেখ মুজিবর l
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী মনোমুগ্ধকর লাগলো । প্রতিবাদী ও সাহসী কবিতা । অন্ত্যমিলের ঘাটতিহীন লেখাটি সময়োপযোগী । ভোট দিয়ে গেলাম ।

০৪ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬