মেথর বলে করলে ঘৃর্না ওরে সভ্য সমাজ, ভেবেছো কি ওরা না থাকলে কি হাল হতো আজ। তোমার বাড়ির মলমুত্র কে করতো পরিষ্কার, তুমি অধম মুর্খ বসে করছো তিরষ্কার। আবর্জনা ময়লা টেনে কাটে যাদের বেলা, বড্ড বোকা তুমি তাদের করলে অবহেলা। ওরা দুখী ওদের দূখের নেইতো কোন শেষ, ওদের ছোয়ায় তুমি আমি এইতো আছি বেশ। যদি ওরা কাজ না করে হবে নষ্ট পরিবেশ, ময়লা দিয়ে যাবে ভরে সোনার বাংলাদেশ। ছোট জাত বলে গালি দিলে গতরে দিলে হাত, মানুষ নাকি পষু তুমি তোমার কি জাত পাত। ওরাও মানুষ অবহেলা নয় ভালোবাসো বুকে টেনে, সবার উপরে মানুষ সত্য এই কথাটি মেনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।