আমি বড়োই একা, কতো সময়ের পথ পেরিয়ে শত আঁধারের রাত কাটিয়ে তবু পায়নি তোমার দেখা, আজ আমি বড়ই একা। আজ হৃদয় শহরের একটি আশা, শান্ত হোক-না পাওয়ার হতাশা অনন্ত হোক এ মনের ভালোবাসা তবুও নেই ভাগ্যের লেখা, আজ আমি বড়োই একা। আজ শুনেছি তোমার কথা, যে কথায় পেয়েছি বিরহের ব্যথা সে কথা যেন কষ্টের সুতোই গাঁথা তবুও মনে ভালোবাসার রেখা, আজ আমি বড়োই একা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।