একটি মা একটি দেশ

মা (মে ২০১১)

আল-আমিন
  • ১৭
  • 0
  • ১৪৩
মা কথাটি জানতে হলে মা ই হতে হয়
পৃথিবীতে এমনই মা সবই করে জয়।
মা যাদের থাকে পাশে তাদের নাই ভয়।

আমার মা আমার কাছে অনেক আপন জন
সুখের সঙ্গী দুঃখের সঙ্গী মা ই একজন।
মা ছাড়া আমার কিছু নেই তো প্রয়োজন।

ছোট থেকে বড় করতে নাই যে তার কাজের শেষ
আমার মা আমার কাছে একটি বাংলাদেশ।
মাকে ছেড়ে কখনও যাব না দূর দেশ।

মাগো তুমি কেঁদো না আর আমার কথা ভেবে
যেথায় যাই জানি তোমার দোয়া সাথে রবে।
তুমি আছ বলে আমি বেঁচে আছি ভবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন সামনে আরো ভাল লিখবেন এই কামনায় থাকলাম।
শিশির সিক্ত পল্লব ছোট থেকে বড় করতে নাই যে তার কাজের শেষ আমার মা আমার কাছে একটি বাংলাদেশ...খুব ভালো লাগলো
মোঃ মুস্তাগীর রহমান তুমি যা বোঝাতে চেয়েছ তা আরও ভালোভাবে বোঝান যেত।সামনে এগিয়ে যাও.ভালো করবে।
বিন আরফান. N/A এলোমেলো হয়ে গেল. আরো ভালো করতে হবে. শুভ কামনা রইল.
তৌহিদ উল্লাহ শাকিল N/A ভালোলেগেছে . আরো লিখবেন .
মোঃ মিজানুর রহমান তুহিন সুন্দর লাগলো কবিতাটি বিশেষ করে তিন লাইনের ছন্দ মিলানোর জন্য আরও সুন্দর হয়েছে
এস, এম, ফজলুল হাসান N/A ভালো লাগলো , আরো ভালো কবিতা আশা করছি , ধন্যবাদ

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬