সময়টা বড় হিংস্র এখন ক্ষমা নেই কারও আর , ভুলের শাস্তি নাও যদি পাও পাবে তা ঠিক করার। ভয় পেলে পাবে নিয়ন্ত্রিত এক খাচা ভরা নিরাপত্তা সাহসী হলে সাবধানে থেকো নিখোঁজ না হয় সত্তা! উচু মাথা গুলো পড়ে গেছে কাটা বাকি বেঁচে আছে যা সব, নির্মম ভাবে ধুয়ে যাবে ঠিকই হবে শেষ যত বেয়াদব। কিন্তু, তবুও উজবুক কিছু মোরা মরিনি যে আজও, বুকের আগুন দেয়নি নিভতে মস্তিস্কের কাজও। মরব তো জানি তবুও বুঝি সহজ কথাটা আমি , মরে মরে রোজ বাঁচার চাইতে সাহসী মৃত্যু দামী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
কবি অন্যের গল্প কবিতা গুলো একটু পড়তে চেষ্টা করুন এবং ভালো লাগার উপর ভিত্তি করে তাকে ভোট দিন। দেখবেন এক সময় তরুন প্রজন্মকে ভালো কিছু উপহার দিতে পারবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।