একমুঠো বৃষ্টি চাই

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

ফাইয়াস শাহরীয়ার
  • 0
  • ১২৬
একমুঠো বৃষ্টি চাই
তোমার আর আমার
যে বৃষ্টিতে ভেসে যাবে চরাচর
ছোমেরে তুলেনেবে তোমার ওড়না
এলোমেলো চুলে তুমি দৌড়ে আসবে
রিক্সার হুড আর পলির ফাকে
বৃষ্টি তোমায় রিক্ত করবে।

একটা ঝড় চাই
আকাশ জোড়া কালো মেঘের আড়ালে
তোমার আর আমার একটা ঝড় চাই
যে ঝড়ে কোন আড়াল থাকবে না
মেঘের হাহাকারে তুমি কেঁপে উঠবে
হটাৎ আমায় জড়িয়ে ধরবে
মিশে যেতে চাইবে আমার মাঝে
আমি দুরদুর বুকে হাত বাড়াবো
হয়তো তোমায় জড়িয়ে নিতে, হয়তো না ।

একটা বৃষ্টি চাই , আমাদের বৃষ্টি
তুমি খোলা চুলে আমার সামনে আসবে
আঁচলে মুছে দিবে আমার মাথা
তারপর বুকে জড়িয়ে বলবে,ভালবাসি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন একটা ঝড় চাই আকাশ জোড়া কালো মেঘের আড়ালে তোমার আর আমার একটা ঝড় চাই যে ঝড়ে কোন আড়াল থাকবে না মেঘের হাহাকারে তুমি কেঁপে উঠবে হটাৎ আমায় জড়িয়ে ধরবে মিশে যেতে চাইবে আমার মাঝে আমি দুরদুর বুকে হাত বাড়াবো হয়তো তোমায় জড়িয়ে নিতে, হয়তো না ।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল ।
আহমাদ সা-জিদ (উদাসকবি) ভালো লাগল কাব্য ভাবনা। ভালো থাকুন ভালোবাসায় ধন্যবাদ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৭

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬