মাতৃ স্নেহঋণ (সনেট)

মা (মে ২০১৭)

ডঃ সুজিতকুমার বিশ্বাস
  • ৩০২
মা'র বুকে ব্যথা, আসি ডাক্তার দেখিয়ে;
একসাথে ফিরি পথে, কথা টুকটাক-
"অনেক খরচ হল, গেল দেরি হয়ে,
চারশ' টাকা পেয়েছি, তুই নিয়ে রাখ"।
স্নেহ দিয়ে আগলেছ, আঁচলেতে মুখ;
আমাকে দিয়েছ সাধ্যে, উপোসি যে তুমি।
খেটেছ জীবনময়, ভুলে ছিলে সুখ;
দেখেছে বিধাতা নিজে থেকে অন্তর্যামী।

কত বকেছি তোমায়, কোরো শুধু ক্ষমা;
না বুঝে বলেছি সব, শত অবজ্ঞায়;
আমার সামান্য কাজে শোধ নাহি হয়।
তোমার সকল দান এ মনেতে জমা;
মোর ভালোবাসা নিয়ে তুমি খুশি হও-
আমি তো ভোজ দেব না, যদি মারা যাও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আঁখি বিশ্বাস মোর ভালোবাসা নিয়ে তুমি খুশি হও-...............awesome .....Like offered to u..........welcome to my wall.........

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী