স্নিগ্ধ রূপকথা(সনেট)

নববর্ষ (এপ্রিল ২০১৭)

ডঃ সুজিতকুমার বিশ্বাস
  • ৩৬১
উদাসীনয়ন জুড়ে - প্রকৃতির দিকে
চেয়ে থাকা; কখনও বসে বসে লেখা;
প্রিয়ের দিগন্তে কথা বলা, ছবি আঁকা-
আপন বারান্দা ভরে, সব রাখি ঢেকে।
দূরের শ্যামলী পথে দেখা চিরকাল
পৃথিবীর; শতক্ষত পদাবলি মিত্রে
রূপকথা; মণিকোঠা চরাচর নেত্রে-
সারা বেলা খেলা ভাসে, এই হলাহল।

আপন করেছি সব, আপনার দেশ-
সময় বহিয়া যায়, কত নিত্যক্ষণ;
নবযুগ অনুষ্ঠান জীবনে প্রবেশ।
অভিজাত সব কথা বিদায় বর্ষণ;
তোমার চেতনা মালা, মোর রূপকথা-
নির্মল করেছ আসি সস্নেহে শুভ্রতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী তাই তো । দারুন হয়েছে দাদা।

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী