মনসার থান

ভৌতিক (সেপ্টেম্বর ২০১৭)

ডঃ সুজিতকুমার বিশ্বাস
  • ৯০
দূরের পতিত প্রাঙ্গণে কী শব্দ শুনি?
আরাধনা হচ্ছে আজ মনসার থানে-
অচেনা সেই জায়গাটি আজ সম্মানে,
জেগে উঠেছে শুনে সহস্র উলুধ্বনি।
মনসা গাছে নতুন বস্ত্র, আলপনা-
পুরোহিত বসেছে যজ্ঞের আয়োজন;
সমবেত আজ সবে যত নারীগণ;
দুধ- কলার সরাতে সাজানো আঙিনা।

জন্ম- মৃত্যু ভয়, ভয় যে বিপদ মাঝে;
সকল শুভ হবে এ মনসার থানে;
প্রদীপ জ্বলিছে, কত ঢাক শঙখ বাজে;
নারীই এসেছে শুধু পুরুষ কল্যাণে।
দুধ- কলা সাথেতে অসহায় মনসা-
শ্রাবণের বাতাসে ধুপ নেভে সহসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নিজাম উদ্দিন অনেক সুন্দর লিখেছেন শ্রদ্ধেয় কবি। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৭
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব ভালো লিখেছেন। তাই ভোট সহ শুভকামনা রইল.....
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১৭
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত কবিতাটি পড়ে ভাল লাগল । শুভকামনা আর ভোট রইল । আমার গল্প , কবিতার পাতায় আমন্ত্রণ রইল ।
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০১৭

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬