দূরের পতিত প্রাঙ্গণে কী শব্দ শুনি? আরাধনা হচ্ছে আজ মনসার থানে- অচেনা সেই জায়গাটি আজ সম্মানে, জেগে উঠেছে শুনে সহস্র উলুধ্বনি। মনসা গাছে নতুন বস্ত্র, আলপনা- পুরোহিত বসেছে যজ্ঞের আয়োজন; সমবেত আজ সবে যত নারীগণ; দুধ- কলার সরাতে সাজানো আঙিনা।
জন্ম- মৃত্যু ভয়, ভয় যে বিপদ মাঝে; সকল শুভ হবে এ মনসার থানে; প্রদীপ জ্বলিছে, কত ঢাক শঙখ বাজে; নারীই এসেছে শুধু পুরুষ কল্যাণে। দুধ- কলা সাথেতে অসহায় মনসা- শ্রাবণের বাতাসে ধুপ নেভে সহসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নিজাম উদ্দিন
অনেক সুন্দর লিখেছেন শ্রদ্ধেয় কবি। ভোট রেখে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ রইল। ধন্যবাদ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।