বর্ণমালা

শহীদ দিবস (মার্চ ২০১৮)

ডঃ সুজিতকুমার বিশ্বাস
  • 0
  • ৩১১
আগুনে পুড়েছে শোকগাথা
পুড়ে গেছে বিষাদের গান;
চেতনা সাথে আমার ব্যথা
অমর প্রেমেতে অসমান।

হেঁটে গেছে এই বর্ণমালা
শহিদ-সৈনিক হাত ধরে;
শব্দ মুখরতা এ উজ্জ্বলা
আজ মাতৃভূমির গভীরে।

আমার পথেতে মাতৃভাষা
দেখি প্রাণশোকের মিছিলে;
বিরামহীন বুকের ভাষা
দেখেছি চোখেতে আলো জ্বেলে

বছরের পর বছর যায়
নতুন এ প্রেমেতে সোচ্চার;
তবু বর্ণমালা অসহায়
আজ শক্তি আমার তোমার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী