শহিদ বরণ

বাবা (জুন ২০১৭)

ডঃ সুজিতকুমার বিশ্বাস
  • ১০৮
জীবন রেখেছ বাজি, বিপণ্ণ সময়ে-
দেশ মাতৃকায়; জেগে আপনার টানে
শত দুঃখ লভিয়াছ, ওই মহাপ্রাণে
হাসি মুখে; রাজি আছ দেশমাতা জয়ে!
তোমার কঠোর ঋণ, ওই বিপর্যয়ে-
উৎসর্গ করেছ প্রাণ নিজেদের দানে;
আর্তের করেছ সেবা, মানবতা গানে-
তুমি শুধু জেগে আছ দেশের সহায়ে।

তোমাকে জানাই শ্রদ্ধা! শত কলরবে
রঙিন পতাকাখানি করেছি উৎসর্গ-
হাহাকার মাঝে আজি; তুমিযে স্বভাবে,
তুমিই বিপদে ত্রাণ ধরিয়াছ খড়্গ!
তোমার চরণ ধরি, তুমি মহাপ্রাণ-
সকল পূজার দানে তোমাকে সম্মান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নীল বিশ্বাস দারুন লিখেছেন স্যার

২৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী