প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
নিঃস্বতা
প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)
MD Arif Hossain
১
0
৯১
নিভু নিভু নিদ্রাতুর আলোয় সন্ধ্যের সংজ্ঞায়ন,
জঙ ধরা দিনে রাত্রির নিখাদ ইলেক্ট্রোপ্লেটিং;
ফেরারি রজনীগন্ধার বিহ্বলা সুবাস বাড়ে,
বারান্দায় আলোবিলাসী চাঁদ ল্যান্ড করেনি,
তাই অন্ধকারের গহনে মৌমাছি দিশাহারা;
হয়তো তুমি আর সেই সুহাসী রজনীগন্ধা নও,
যদি হতে, আমার বারান্দা পূর্ণ থাকতো;
আমি বাসন্তী তৃপ্তিতে উড়ে-ছুঁয়ে বেড়াতাম
তোমার চুলের মতো নিটোল পুষ্পরেণু-য়!
বলো মনমোহিনী, কি সুখে তুমি ছাড়লে গো
আমার পাঁজরের 'তুমি প্রেমী' অভিসারী চাতাল?
সোডিয়াম আলোর যোজনে কাকে পাইয়ে দিলে
তোমার ভ্রুর উপরের কৃষ্ণচন্দ্রা তিলের রুদ্রজ প্রেম?
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৩ জানুয়ারী - ২০১৭
গল্প/কবিতা: ১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী