মৃত্যুপূরি

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৭)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ১
  • ২
  • ১৩২
মানুষের রক্ত মানুষের খাদ্য এখন
রোজ রোজ দিকে দিকে রক্ত ক্ষরণ
ফিলিস্তিন, ইরাক , কিম্বা আফগানিস্তান
হায়নার ছোবলে উড়ছে মরণ নিশান।

লাল হলো আজ জমিন আসমান
কেঁদে কেঁদে জেরবার আপনজন
ফিরে দেখার কেউ নেই এখানে
বিষাদ-ব্যথা শুধুই আপনজন যানে।

মৃত্যুপুরি যেন জীবন্ত নগরে
আপন গৃহে মৃত্যু কে বাঁচাবে কারে
রক্তপিপাসু হায়না ধরে ঘীরে
শুধু কান্না ফিলিস্তিনের বুক জুড়ে।

মানবতা -মানবাধিকার গুমড়ে কাঁদে
ন্যায়ের পথিকেরা আটকে গেছে ফাঁদে
প্রতিবাদ স্তব্ধ কেউ ওঠেনা জেগে
যেন দুনিয়া মৃত্যুপুরী কেউ ওঠেনা রেগে।

শুধু ধিক্কার জানাই আজিকে
বড় আসহায় মনে হয় নিজেকে
পারিনাতো আর কিছু করতে
ইচ্ছে করে আঘাত করি হায়েনার বুকেতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী মনোমুগ্ধকর লাগলো । প্রতিবাদী ও সাহসী কবিতা । অন্ত্যমিলের ঘাটতিহীন লেখাটি সময়োপযোগী । ভোট দিয়ে গেলাম ।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৩১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০১৭” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী