হাওয়া

রহস্য (এপ্রিল ২০২৬)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ৪১
তোমার বাড়ি আমার বাড়ি
আমার বাড়ি নাইরে
অচিন পথে টান মারিলে
হাওয়া হয়ে যাইরে।

উড়ছে পাখি উড়ছে দেখ
উড়ছে আকাশ জুড়ে
কোথায় তাহার বাড়ি বলো
আমার জানা নাইরে।

পাখির মতো এক জীবনে
কত তোমার চাইরে
গাড়ি বাড়ি টাকা কাড়ি কাড়ি
চাওয়ার শেষ নাইরে।

এই অচিন অচেনা পথে
শুন্যতার মাঝে বাড়াবাড়ি
তোমার বাড়ি আমার বাড়ি
সহসা হবে ছাড়াছাড়ি।

কোথায় তুমি কোথায় আমি
কোথাও কেউ নাইরে
সামনে পিছে ডাইনে বামে
সবকিছু সময়ের বাইরে।
১৭.০৩.২০২৬
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার লিখেছেন কবি। খুব ভালো লাগলো পাঠে।
দোয়া করবেন ভাই । আপনার জন্য শুভ কামনা রইল।
সাদিয়া আক্তার রিমি অপূর্ব
শুভেচ্ছা আর শুভ কামনা, ধন্যবাদ।
আমার লেখা গল্পটি পড়ার অনুরোধ রইলো
মেহেদী মারুফ বাহ!! বেশ দারুণ ছন্দ মিলিয়ে কবিতা লিখেছেন। ভালো লাগলো..!
ভালো থাকুন । আপনার জন্য শুভ কামনা । ধন্যবাদ অশেষ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবন অচিন হাওয়ার দোলায় অচিনে হারিয়ে যায়, মিলিয়ে যায় অচেনায় সুদূরে। জীবন রহস্যময়।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬