স্বাধীনতা, সে কি উড়ে যায়
পাখিদের মতো
সুদূরে অচেনায়-
তার ভাষা কেমন, আমি বুঝিনা
স্বাধীনতার রুপ রঙ অদৃশ্য নাকি অস্থির।
স্বাধীনতা, তার কি প্রার্থনা-
মুক্তি নাকি দাসত্ব
গণতন্ত্র নাকি পরিবার তন্ত্রের খোলশে
স্বাধীনতা কোথায়?
তার সঙ্গা লিখতে পারছি না।
স্বাধীনতা, মুখোশে আবৃত
মুক্তির বারতায় জিঞ্জির
দিকে দিকে অস্থিরতা, অতৃপ্ত আত্না
স্বাধীনতার আড়ালে বিদ্যমান পরাধীনতা।
মানুষ মূলত গোলামীতে অভ্যস্ত
স্বাধীনতা উপভোগ করতে জানেনা
রক্তদানে, জীবন বিলিয়ে দিয়ে
যে স্বাধীনতা অর্জিত হয়-
বিজয় পতাকা হয় উড্ডীন
তা কিছুদিনে হয় ভূলুন্ঠিত
গণতন্ত্রের খাঁচায় অথবা পরিবার তন্ত্রের
গোলামীতে মাথা চির নত রয়।
স্বাধীনতা অর্থনৈতিক খাঁচায় বন্দি
চাল ডাল তেল পিঁয়াজ লবন
তোমার আমার আমাদের স্বাধীনতা
মাথা নত রাখতে হবে জোগাতে অন্ন
উদর শান্ত পৃথিবী শান্ত, নইলে হাহাকার।
এইতো স্বাধীনতা, চিরকাল মুক্তির তিতিক্ষা
স্বাধীনতার আড়ালে লুকানো পরাধীনতা।
১৪.০২.২০২৬
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
স্বাধীনতার আড়ালে লুকানো দিকে দিকে পরাধীনতা সে কথাই সুনিপুন ভাবে বিবৃত হয়েছে কবিতায়।
২২ জানুয়ারী - ২০১৭
গল্প/কবিতা:
১২৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।