বাংলা ভাষা

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • ৩৮
আমার প্রাণের ভাষা বাংলা
বাংলাতেই সব উপলব্ধি-
আমার চাওয়া পাওয়া ভালোবাসা
আমার সবটুকু প্রাপ্তি।

আমার চোখে মুখে ভাবনায়
বাংলা ভাষার রাজত্ব-
বাংলাতেই ডুবে আছি সারাক্ষণ
আর কারো নেই কর্তৃত্ব।

আমার মাতৃভাষা বাংলা
রক্তে আমার বাংলার টান
আমি ভাসি ডুবি বাংলায়
হৃদয়ে বাজে বাংলার গান।

আমার সবটুকু জুড়ে অবিরত
বাজে বাংলা ভাষার কলতান
সুখে দুঃখে আমার মায়ের ভাষা
রাখবো সদা বাংলা ভাষার মান।
২৫.০১.২০২৬
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী নান্দনিক সাবলীল কথায় এত গভীর ভাব প্রকাশ, সত্যিই অসাধারণ লিখেছেন , মুগ্ধ হলাম I
বরাবর আপনার মন্তব্য অসাধারণ। অনেক ভালোবাসা রইল।ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমাদের মাতৃভাষা বাংলা। আর এই ভাষাকে নিয়েই এই কবিতা। আমাদের ভালোবাসা বাংলা ভাষা।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬