যাত্রা বিরতি

উষ্ণতা (জানুয়ারী ২০২২)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • 0
  • ১৯৮
আমি কোথাও ছিলাম না
অস্তিত্বেই ছিলাম না
আর থাকতে ও পারব না
শুধু মাঝখানে এই যাত্রা বিরতি।

তিনি জানেন তার নির্দেশ
তার ভালবাসা তার আদেশ
সবই তার এই দেশ ওই দেশ
তার হুকুমেই আমার এই গতি।

অনেক গভীরের এই ব্যথা
বুঝবে কি তুমি সেই কথা
সারাক্ষণ তার সাথে কথকথা
জ্বলছে তার মায়ায় হৃদয় বাতি।

দূর থেকে আরো দূরে অচেনায়
তারে কি সহজেই পাওয়া যায়
অধরা তিনি তবু যদি ধরা দেয়
তার ইশারায় আশা আলো এই বসতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার শেষের প্যারা টা সুন্দর
সারোয়ার শোভন ভোট রেখে গেলাম। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইলো।
ফয়জুল মহী বাহ্ মনোমুগ্ধকর লেখা, বিমোহিত হলাম শুভকামনা
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০২২
ধন্যবাদ রইল। শুভ কামনা রইল ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবনের উষ্ণতা অচিনে গভীরতায়।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬