গ্রহণকাল

কষ্ট (জুলাই ২০২১)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • 0
  • 0
  • ৭২
অসময়ের বেপরোয়া জীবনের বাঁকে
ঘুরপাক খায় চাওয়া-পাওয়া।অশান্ত প্রত‌্যাশা।

ক্ষত বিক্ষত বুকে সম্মুখে দৃষ্টিপাত,অবাক হৃদয়
হিংসুক সভ‌্যতা সময়কে করে হাওয়া।জমে হতাশা।

হতাশায় হতাশায় নুয়ে পরা মগজের স্বপ্নজাল
নিমিষে ছিঁড়ে যায় বেমালুম।আশা হয় মৃত আশা।

লুটেপুটে খাওয়া দুর্নীতির জমিনে,ব্যার্থ পদক্ষেপ
গুটি গুটি পায়ে ভয়ে ভয়ে সম্মুখ অবগাহন।নিয়তি ভরসা।

মগজের শিরায় শিরায় হরতাল,নতুন কোনো স্বপ্ন-
খুঁজে পেতে চায় না মস্তিষ্ক।শুধু গ্রহণকাল করে তামাশা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬