হাজার বছরের পথ

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

মোঃ হায়শান সাবিত
  • 0
  • 0
  • ২৩০
তোমায় রেখেছি হৃদয় মাঝে,
স্বপ্নগুলো সব আঁকড়ে ধরে-
পথ চলতে চাই তোমার সাথে
হাজার বছরের পথ ধরে।

সন্ধ্যে নামবে পথের বাঁকে,
আলোছায়ার সেই কুয়াশার মাঝে-
হাতে হাত রেখে হাঁটতে চাই তোমার সাথে
হাজার বছরের পথ ধরে।

জোনাকিপোকা সঙ্গি হয়ে-
আলো বিলাবে আমাদের,
রাতের আঁধারে চাঁদটা এসে-
হাসি ফুটাবে তোমার ঠোটে,
আর সেই হাসি নিয়ে আমি থাকতে চাই-
তোমার পাশে, হাজার বছরের এই পথে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী