অবুঝ চাওয়া

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

আব্দুল্লাহ আল- মাহমুদ
  • ১১৩
তুমি কি আর আসবেনা ফিরে?
আমার এই ভাঙা কুটিরে।
যেখানে চাঁদের আলো লাগে মায়ার মতো।।
তুমি কি আর আসবেনা ফিরে?
আমার উদাস বাঁশির শুরে।
যে শুর হৃদয় হরণ করে ইন্দ্রজালের মতো।।
তুমি কি আর আসবেনা ফিরে?
আমার করুন কান্নার ধিক্কারে।
যে কান্নার আবেক কোন কবি বুঝতে পারে, পারেনা কলমে প্রকাশ করতে।
তুমি কি আর আসবেনা ফিরে?
উষার আলোয় রাঙা নতুন ভোরে।
যে ভোরের সৌন্দর্য দু-নেত্রে প্রতক্ষ করেও কোন শিল্পি তা ধরে রাখতে পারেনা তুলির আঁচড়ে।
তুমি কি আর আসবেনা ফিরে?
স্মৃতি জড়ানো সেই নদির তিরে।
যে নদীতে ঢেউ তুলে নেয়ে উঠে বাড়ি ফিরতাম গোধুলি বেলায়।
তুমি কি আর আসবেনা ফিরে?
ছোট্ট বেলার সেই পুঁতুল খেলের ঘরে।
যে খেলা ঘর ভরে থাকতো হাসি, কান্না আর অভিমানের ঘোরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন যে নদীতে ঢেউ তুলে নেয়ে উঠে বাড়ি ফিরতাম গোধুলি বেলায়। তুমি কি আর আসবেনা ফিরে? ছোট্ট বেলার সেই পুঁতুল খেলের ঘরে। যে খেলা ঘর ভরে থাকতো হাসি, কান্না আর অভিমানের ঘোরে...ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
আহমাদ সা-জিদ (উদাসকবি) ভালো লাগল কাব্য ভাবনা। বানানে মনোযোগ দিন ভালো থাকুন ভালোবাসায় ধন্যবাদ।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৭
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য

২১ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬