তোমার কালো চোখের কামুক চাহনি আমার স্বপ্ন গুলো ক্রমশ গ্রাস করে যাচ্ছিল আমি তখনো বুঝতে পারিনি। আমি তোমার চোখে দেখেছিলাম শুধু একটা বাতিঘর। গভীর সমুদ্রে বাতিঘর দেখে নাবিক খুঁজে পায় তার সঠিক সীমানা। তেমনি আমি তোমার মাঝে খুঁজে নিতে চেয়েছিলাম ভালবাসার নিখাদ সুখ। তোমার ভালবাসার উল্টো পিঠের কষ্টের লোমহর্ষক শব্দ শুল, কলমের ছোঁয়ায় কাগজের বুকে নাইবা ঘটুক গর্ভপাত। তবু ও এইটুক বলি আমার নগ্ন হৃদয়ে তোমার পায়েলের ঝনক ঝনক শব্দে বিষাদ ভরা লোহিত স্রোত বয়ে চলে সাগর থেকে মহাসাগরে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A
আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।