একক প্রেম

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

SunWar Shaon
  • 0
  • ৯৯
তুমি কি আমায় একটুও ভাবো,
নাকি তোমায় আমি ভাবি একা?
তুমি কি আমায় স্বপ্ন দেখ,
নাকি দুঃস্বপ্ন সেটা?
যে আগুন আমার বুকে,
তার আচড় কি তুমি পেয়েছো,
নাকি সেই দগ্ধতাও আমার একার?
অপেক্ষার তীব্রতা কি তুমি বুঝো,
নাকি অপেক্ষায় অপেক্ষায়,
শুধু আমার অশ্রু শুন্যতা?

আমার স্বপ্ন আজ আমি সাজাই,
হোক বাস্তব বা কল্পনাই।
একক প্রেম আমার,
একাই ভালবেসে যাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন ভাল লাগল পড়ে। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন আমার স্বপ্ন আজ আমি সাজাই, হোক বাস্তব বা কল্পনাই। একক প্রেম আমার, একাই ভালবেসে যাই।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
SunWar Shaon Thanks, keep me in your prayer
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০১৭
আলমগীর কাইজার খুব সুন্দর,,,,,
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৭
আহমাদ সা-জিদ (উদাসকবি) খুব ভালো.......................... এগিয়ে যান। ভালো থাকুন ভালোবাসায় শুভেচ্ছা নিরন্তর।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৭

১৯ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬