অচেনা

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

রাফিদ জামান
  • 0
  • ১১
তোমাকে বেলাশেষে দেখেছি সেদিন
সেদিন - গাঢ় লাল সূর্যটার শেষ আচড়ে
আবার দেখেছি তোমায়
দেখেছি আনত নয়ন আর অবিন্যস্ত চুল - তোমাকে
কি সহজ ভঙ্গিমায়ই না পাশ দিয়ে হেঁটে চলে গেলে।

আরো একদিন দেখেছি তোমায়
ভোররাতে-
কোণের চেয়ারে বসে,নিমীলিত চোখ
নিঃশ্বাসের তালে তালে ঈষৎ কম্পমান ওষ্ঠাধর
তুমি ছিলে রাতজাগা চাতকীর সুপ্তিমগ্ন প্রতিচ্ছবি হয়ে।

আসলে তোমাকে প্রায়ই দেখি আজকাল
খেলার মাঠে, দূরের বেঞ্চিতে
সরু গলিটার মাথায় ল্যাম্পপোস্টের ধারে -
কখনো আনমনে হেঁটে চলে যাও
কখনো খুব কাছে পাশে এসে বসো
কখনো অনতিদূরে ঋজুবেশে দাঁড়াও।

তবুও এক নৈঃশব্দ বিরাজ করে থাকে
তবুও এক স্তব্ধতা মূর্তিমান হয়ে ওঠে
তবুও এক শুণ্যতা সমস্ত গ্রাস করে নেয়।

দু'জনেই চেয়ে থাকি -
আমি খু্ঁড়ে ফিরি জড়তার স্তূপ
তুমি খুঁজে নাও অচেনা স্বরূপ।



আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...
গোবিন্দ বীন তবুও এক নৈঃশব্দ বিরাজ করে থাকে তবুও এক স্তব্ধতা মূর্তিমান হয়ে ওঠে তবুও এক শুণ্যতা সমস্ত গ্রাস করে নেয়।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ। শুভকামনা রইলো।
আহমাদ সা-জিদ (উদাসকবি) ভালো লাগল কাব্য ভাবনা। চমৎকার শব্দ খেলা ভালো থাকুন ভালোবাসায় শুভ কামনা।
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৭
ধন্যবাদ... আপনার জন্যেও শুভ কামনা রইলো।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০১৭

১৫ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬