তোমাকে বেলাশেষে দেখেছি সেদিন সেদিন - গাঢ় লাল সূর্যটার শেষ আচড়ে আবার দেখেছি তোমায় দেখেছি আনত নয়ন আর অবিন্যস্ত চুল - তোমাকে কি সহজ ভঙ্গিমায়ই না পাশ দিয়ে হেঁটে চলে গেলে।
আসলে তোমাকে প্রায়ই দেখি আজকাল খেলার মাঠে, দূরের বেঞ্চিতে সরু গলিটার মাথায় ল্যাম্পপোস্টের ধারে - কখনো আনমনে হেঁটে চলে যাও কখনো খুব কাছে পাশে এসে বসো কখনো অনতিদূরে ঋজুবেশে দাঁড়াও।
তবুও এক নৈঃশব্দ বিরাজ করে থাকে তবুও এক স্তব্ধতা মূর্তিমান হয়ে ওঠে তবুও এক শুণ্যতা সমস্ত গ্রাস করে নেয়।
গোবিন্দ বীন
তবুও এক নৈঃশব্দ বিরাজ করে থাকে
তবুও এক স্তব্ধতা মূর্তিমান হয়ে ওঠে
তবুও এক শুণ্যতা সমস্ত গ্রাস করে নেয়।ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।