অবহেলা

অবহেলা (এপ্রিল ২০১৭)

সুজায়েত শামীম
  • ১০৩
ভাবছো তুমি মিথ্যে আমি
মিথ্যে অযুহাত
অন্তর জুড়ে সত্য তুমি
সকাল দুপুর রাত ।

রাজ্য জুড়ে তোমার শাসন
চলছে বারো মাস
বলছো তুমি নষ্ট ভুবন
ঘর করাটাই পাপ !

করতে সুখী তোমার জীবন
হলাম গাধা ঘোড়া
বলছো তুমি ক্ষুব্ধ ভীষণ !
অপূর্ণতায় ভরা ।

সবকিছুতে বাগড়া দেওয়া
তোমার খারাপ রোগ
বললে পরে যুক্তিকথা
দেখাও পিতৃশোক ।

দাম্পত্যর পদে পদে
তোমার অবহেলা
পুরুষ আমি মানিয়ে চলি
লুকিয়ে মনের ব্যথা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z শেষ চারের অন্তুমিলটা হারিয়ে গেল শুধু। বেশ জমিয়েছেন ছন্দে। অনেক শুভকামনা ভোট আমার পাতায় আমন্ত্রণ।
দ্বিতীয় চারের অন্ত্যমিলটাও ঠিক নাই ভাই । ভোট দিলাম ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ভাই অন্য রকম একটা কবিতা পড়বো আশা করিনি। দারুন হয়েছে। তবে, অর্থের দিকে আরও যত্ন নিতে হবে। ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।

০৯ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬