হালখাতা

নববর্ষ (এপ্রিল ২০১৭)

ডাকপিয়ন
  • ৬৭৮
বদলে যাওয়ার ডাক শুনে চল
নতুন নেশায় মাতি,
দুঃখ যত মিটে দিয়ে আয়
সুখ সাগরে ডুবি।

ছুটে আয় যত পুরনো আর
মরচে ধরার দল,
নোংরা ডোবার পঁচা জলে আজ
ফুটাবো শতদল।

জীর্ণ খাতার ছিন্ন মলাট
দে ফেলে দে ছুঁড়ে,
নানান রঙের ফুল আকা এক
দেব রে আজ জুড়ে।

শান্ত হব দুর করে আজ
আছে যত ব্যথা,
নতুন ধাঁচে গড়ব রে আজ
জীবনের হালখাতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ডাকপিয়ন একরাশ শুভেচ্ছা, দাদা।

১৬ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬