ত্যাগ

স্বাধীনতা (মার্চ ২০২০)

মনির হোসেন
  • ৭০
এখন বুঝি মাগো
তুমি আমায় জন্ম দিতে করেছো কত ত্যাগ
এখন বুঝি মাগো
তুমি আমার মুখে খাবার দিতে করেছো কত কষ্ট
এখন বুঝি মাগো
কেন তুমি আগলে রাখতে সব অশুভ থেকে
এখন বুঝি মাগো
শীতের সময় নিজের কাথা আমায় দিতে কেন
এখন বুঝি মাগো
আমার হাসির তরে সব কষ্ট বিলিয়ে দিয়েছো কেন
মা আজ পাশে নেই তুমি
কে তোমার মত করে কেউ ভালবাসে
কেউ তোমার মত খাবার নিয়ে থাকে না অপেক্ষায়
কেউ পড়তে পারে না আমার মুখ দেখে কষ্ট গুলো
মাগো তোমার ত্যাগ
আমার জীবন দিয়ে হবে না এই ত্যাগের শোধ
তুমি যেখানেই থাকো ভাল থাকো মাগো
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk ভোট দিলাম আমার পাতা আমন্ত্রন রইলো
ফয়জুল মহী শ্রুতিমধুর লেখা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মায়ের ত্যাগ

১৩ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী