বর্ষ ঘুড়ে, আসিল ফিরে-
অমর একুশ,,
বাংলার নীড়ে-
প্রতি ঘরে ঘরে,,
বসে সকলে ,স্বশ্রদ্ধে স্মরে -
নি:স্বার্থে প্রাণ,
যে করিল দান-
মাতৃ ভাষার তরে,,
ওগো বাহান্ন !!
শতাব্দীর তুমি অনন্য,,
পূত পবিত্র,
তুমি কষ্টের ও বড়,,
বক্ষে তুমার এখনো তাজা-
শহীদি রক্ত চিহ্ন,,
বাহান্ন তুমি আন্দোলনের-
শত বাঙালির,
বজ্র কন্ঠ স্লোগানের
বাহান্ন তুমি-
সাধীনতার সূচী পত্র,
সাহসী অকপটে-
তুমি গর্বের ও বটে,,
বিশ্ব তটে-
মহাবীর বাঙালীর
সোচ্চার গর্দান,,
মোরা লড়িতে পারি
মরিতে পারি,,
হাসিতে হাসিতে
দিতে পারি প্রান,,
বিস্মিত বিশ্ব !!
মহাবীর বাঙালীর-
বীরত্বের বিরল প্রমান !!