যখন তুমি কথা বল আমি বিমুগ্ধ চিত্তে শুনি। যখন তুমি হাস আমি হৃদয় দিয়ে উপভোগ করি। যখন তুমি কাঁদ আমি বেদনার্ত হয়ে পড়ি। কিন্তু যখন তুমি ক্ষুব্ধ হয়ে পড় ফেনিল জলরাশির উন্মাত্ত ঢেউয়ে মত তান্ডব লীলা শুরু কর, তখন আমি মুশঢ়ে পড়ি। আমার হৃদয়ে শুধু যে তোমারি ক্ষেত্র যেথা শশ্য দানা ছড়িয়ে দিলে বেরিয়ে আসবে ফসলের রাজি। কিন্তু,তোমারি অবহেলায় শশ্য দানা পুড়ে খাক হয়ে যায়। আমিও ক্ষুদ্ধ হই! দেখে নেব তোমায়! কিন্তু, তখনি আবেগ ঝরানো কন্ঠে শোনাও মধুর গান। আমি আবার বিমোহিত হয়ে পড়ি
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।