স্বাধীনতা নিয়ে অনেক হয়েছে গল্প, কবিতা অথবা অনেক গান, তবু আজো সুদূর সে স্বাধীনতা যার তরে ঝরেছিল কত অমূল্য প্রাণ; স্বাধীনতা এক মহা-সড়কের নাম, নিত্য ব্যবহৃত অথচ অবহেলিত এক নীল খাম; ছোট্ট শিশুর অমলিন হাসি, কিংবা নারীর সম্ভ্রম বাঁচানোর তাগিদে দুর্জয় সংগ্রাম;
স্বাধীনতা এক সূর্যাস্তের নাম, এই ভূখণ্ডে কি প্রায়শই বিধিবাম ? রাতের আঁধারে হায়েনার দল কোলাহল করে জানায় তাদের ক্ষোভ, মাংস কোথায় ? হংসের নয় নরমাংসে বেজায় তাদের লোভ; স্বাধীনতা আজ পস্নীহা রোগী যেন দ্বারে দ্বারে আঘাতে আঘাতে বলে যায় উদাসীনতার ভয়াবহ পরিণাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A
ভেরি গুদ writing. Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।