জঙ্গিববাদ কেন?

নগ্নতা (মে ২০১৭)

মোহাম্মদ মন্জুর আলম কাব্য
  • ১৩৩
আমি গন্ধ পাচ্ছি ঐ মানুষ গুলোর
যারা ভালোবাসে মানুষের রক্তকে।
ওরা রক্ত খেতে ভালোবাসে
ওদের যখন তৃষ্ণা পায় ওরা
ওরা পানির বদলে রক্ত প্রাণ করে।

আমি গন্ধ পাচ্ছি ঐ মানুষগুলোর
যারা মায়ের বুক খালি করে আনন্দ পায়।
ওরা দেখতে দৈত্যের মতও নয়
নয় ওরা কোন প্রকার জন্তুর মত
ওরা আর কেউ নয় ওরা মানুষ রূপি জানোয়ার।

আমি গন্ধ পাচ্ছি ঐ মানুষগুলোর
যাদের জন্য আমার ভাই মরেছে
ওদের জন্য আমাদের খুকু মনিটা,
অবিরল ধারায় কান্না করছে আমার ভাইটার জন্য।
ও কাদঁছে আর বলছে চাচ্চু আমার বাবা আসবেনা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ মন্জুর আলম কাব্য ধন্যবাদ সবাইকে সবার উৎসাহ পেলে এগিয়ে যাব ইনশা_আল্লাহ
রুহুল আমীন রাজু N/A বেশ সুন্দর কবিতা... কবিকে ধন্যবাদ । ( আমার লেখা ' মেকআপ করা বৃষ্টি ' গল্পতি পড়ার আমন্ত্রন রইল )
জয় শর্মা (আকিঞ্চন) যেন এক বিতৃষ্ণ উপলব্ধি, খুব ভালো লাগলো, আমার পাতায় আমন্ত্রণ। (নির্ধারিত বিষয়ে একটু নজর দিয়েন!)
মোঃ নুরেআলম সিদ্দিকী মনে পড়ে গেল সে গানের কথা→ আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যাথা বুক চাপায়ে নিজেকে দিয়েছি দীক্ষার.... আপনার লেখা চমৎকার হয়েছে। কিন্তু বিষয়ের দিকে নজর দিতে হবে। অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
নাজমুল হুসাইন ভালো,তবে আরো সচেতন হতে হবে।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z নির্ধারিত বিষয়ের দিকে নজর দিতে হবে ভাই, যতই ভালো লিখুন বিষয়টা এড়াবেন না। অনেক শুভকামনা ।

০২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী