স্বপ্ন নিয়ে হাতে

প্রত্যাশা (আগষ্ট ২০২০)

বিদ্যুৎ কুমার
  • ৩১৯
নানা কাজে জীবন গেল
সবই দেখি এলোমেলো
এখন তো আর না পাই খুঁজে দিশা।

সত্য খুঁজতে গিয়ে
আছি আমি মিথ্যা নিয়ে
দিনশেষে চেয়ে দেখি ঘোর অমানিশা।

বন্ধুরূপী আপনজন
হঠাৎ হয়েছে দুশমন
পড়ে আছি শুন্য আমি ভগ্নমনোরথে।

হৃদয় দিয়ে কিনেছি যা
ভেঙেছে হৃদয়ই তা
আজ বড় অবিশ্বাসী মন নিজেরই সাথে!

চেয়েছি সহজ যে সে
পেয়েছি জটিল বেশে
হঠাৎ হারিয়েছে সে কোন এক রাতে।

তবুও প্রত্যাশা রাখি
মানুষে' ভরসায় থাকি
আজও পথ চলি স্বপ্ন নিয়ে হাতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোলাপ মিয়া চিন্তাধারা খবুই গভীর।ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ
ফয়জুল মহী অতুলীয় ভাবনায় নান্দনিক লেখনী

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

জীবনের এই প্রস্তর-কঠিন পথে চলতে চলতে মানুষ যখন মাঝে মাঝে পিছনে ফিরে তাকায়, তখন শুধু শুন্যতাই তার কাছে ধরা দেয়। কখনও কখনও এমন সময় আসে, যখন পাশে কেউ থাকে না, থাকে না নিজের প্রিয়জন পর্যন্ত! তখনও সে বাঁচে, বেঁচে থাকতে চায়, শুধু প্রত্যাশার জোরে। তাই কথায় বলে, "আশায় বাঁচে মানুষ!" আলোচ্য লেখাটিতে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।

০১ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী