স্বাধীনতার অজানা কাহিনী

স্বাধীনতা (মার্চ ২০১১)

Kiron
  • ১১
  • 0
  • ৪৮১
স্বাধীনতার কথা শুনেছি অনেক
তবু শোনা শেষ হয় না,
কিছু গল্প তবু বাকী রয়ে যায়
সেদিকে কেউ দেখে না।

এ মাটির বুকে, আজো বেঁচে আছে
হাজার বীরাঙ্গনা,
তাদের কথা তাদের ব্যথা
রয়ে গেছে আজো অজানা।

যুদ্ধাহত কত মুক্তিযোদ্ধা
আজো বয়ে যায় যন্ত্রণা,
শত শহীদের পরিবার আজো
সইছে কত লাঞ্ছনা।

স্মৃতিবিজড়িত গণ কবর
কেউ তার খোঁজ রাখে না,
জবর দখল হয় শহীদের সম্পদ
আর যত যুদ্ধের নিশানা।

একাত্তরের স্মৃতি মোরা
হারিয়ে যেতে দেব না,
আগামী প্রজন্মকে শেখাতে হবে
স্বাধীনতার চেতনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিষণ্ন সুমন কিরণ ভাই ভোট চাইতে হয়না, তা আপনার লিখা এমনিতেই আদায় করে নিয়েছে. একটিবার কষ্ট করে হলেও আমার লিখা অপেক্ষা গল্পটা ও অন্য কবিতা গুলু পড়বেন.
Kiron সকল পাঠক েক ধন্যবাদ।
রওশন জাহান কবিতার মত লাগলনা।
বিন আরফান. N/A Very very very good, Excellent writing. Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
Md Shafique Uddin সুমন ভাই, আপনি ভাল লেখেন। চালিয়ে যান। শফিক
Md Shafique Uddin িকরণ ভাই, চািলেয় যান- সাফল্য একিদন ধরা েদেবই।
বিষণ্ন সুমন কিরণ ভাই আপনি অনেক সুন্দর লিখেন
Kiron এটা অাসেল গান, সাইফুল ভাইেক ধন্যবাদ।
সূর্য N/A চেষ্টাই সফলতা আসবে | শুভো কামনা রইলো ......

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী