মুক্তিযুদ্ধের সেকাল একাল

স্বাধীনতা (মার্চ ২০১১)

Kiron
  • ১৩
  • 0
  • ২৪৩
একাত্তরের সেই ঘরখানা
হানাদার যেথা দিয়েছিল হানা,
মানবতাকে লঙ্ঘ করে, হত্যাযজ্ঞ নির্বিচারে
লুটেছিল মান কেড়েছিল প্রাণ
রাতের অন্ধকারে,
আকাশ বাতাস উঠেছিল ভরে
দুধের শিশু বৃদ্ধ নারীর ভয়ার্ত চিৎকারে।

সেদিন যে সব বীর সেনারা
প্রাণ মায়া ভুলে দিয়েছে পাহাড়া
রক্ষা করতে প্রাণ প্রিয়ভূমি
মৃত্যু কপলে নিয়েছিল চুমি
তাড়িয়েছিল হায়েনা সকল
রাজাকার আল বদরের দল।

তবুও ক্ষমার সুযোগ নিয়ে
রাজাকার কিছু গিয়েছিল রয়ে
শঠতায় যার এদেশ আমার
কণ্টকে গেছে ভরি
যাদের লোভে যাদের ক্ষোভে
আজো লজ্জায় মরি।

কোথা আজসেই বীর বাঙ্গালী
নির্দেশ দিত যার অঙ্গুলি,
যার আহ্বানে দিয়েছিল সাড়া
কোথা আজ সেই মুক্তি সেনারা?
আর একটিবার ওঠোনা গর্জে
ঝেড়ে ফেল সময়ের মর্চে,
আর একটি মুক্তিযুদ্ধ কর
নতুন সোনার বাংলা গড়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Opel Very nice & Many many thangs.
আনিকা মজুমদার আপনি মুধু ছড়া লিখুন।
বিন আরফান. N/A এটাও খুব ভালো লাগলো. আলহামদুলিল্লাহ দুয়া রইল. আরো ভালো লিখুন. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
সূর্য N/A সুমন তোমার কবিতাটা পড়ার পরে আমাকে পাঠানো তোমার বার্তাটার কথা মনে পড়ল| তোমার চিন্তাটা ভুল ছিল ...... ভালো লিখেছ .......
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) বাংলা নয় বরং বাংলার মানুষকে নতুন ভাবে ভাবতে হবে একটি প্রকৃত জাতী হিসেবে,এই দেশ সোনার বাংলাদেশ ।
মুম রহমান আর কতো যুদ্ধ আর কতো রক্ত এ জাতিকে দিতে হবে।
বিষণ্ন সুমন কিরণ ভাই আমরা ১৬ কোটি মানুষ আপনার সাথে একমত

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী