এখানে সবাই একা

একাকীত্ব (জুন ২০২১)

kazi zuberi mostak
  • ৩
  • 0
  • ১৫৩
কেউ হাঁটবার জন্য নেই আমার সঙ্গে ;
অগণিত মানুষ হাঁটছে শহরের পথে
কিন্তু আমি একাই হাঁটি আমার সঙ্গে।

কেউ কথা বলারও নেই আমার সঙ্গে ;
সবাই সবার সাথে ঠিক কথা বলছে
অথচ আমি আছি একাকীত্বের সঙ্গে ।

কেউ শোনারও নেই আজ এই শহরে ;
সবাই শুধু বলার জন্য উন্মুখ থাকে
তবুও কেউই শোনেনা কাউকে শহরে।

অগণিত মানুষের বসবাস এই শহরে ;
মুখোশের আড়ালে বহুরূপী সাজে
আর মানবতা চলে গেছে শহর ছেড়ে ।

সবারই এখানে ব্যস্ততা নিজের মতো ;
ভালোবাসাও কর্পোরেট হয়ে গেছে
তবু সবাই সোশাল নেটওয়ার্কেই ব্যস্ত ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার সবাই ব্যস্ত । কেউ শোনেনা।
ফয়জুল মহী চমৎকার প্রকাশ খুব ভালো লাগলো পাঠে

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার কবিতাটি বর্তমানের প্রেক্ষাপটে একজন মানুষের একাকীত্ব নিয়ে লেখা যা আগামী সংখ্যার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

২৭ নভেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২১” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী