প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
মেঘবিলাসী রোদ
অবহেলা (এপ্রিল ২০১৭)
ধ্রুব নীল
৫
১
১৩
তোমার যদি আটকে আসে দম
তোমায় যদি ভীষণ টানে হাওয়া,
বুকের ওমেও প্রেম যদি হয় কম
হাতছানি দেয় অন্যরকম চাওয়া;
তোমার চোখে সাঁতার কাটে জল
তোমার যদি মরচে ধরে বুকে,
মরা যে গাছ শূন্য ও নিষ্ফল
বিষ বেদনায় ভীষণ পড়ে ঝুঁকে;
তোমার বুকেও তেমনি হুলস্থূল
কৌতূহল আজ তোমায় যদি টানে,
বন বিড়ালের ফাঁদের মতো ভুল
বদলে দেয় আজ দুঃখ-সুখের মানে;
তখন তুমি নদীর কল্লোল
মেঘবিলাসী রোদের মতো উড়ে,
আমার চোখে লটকে দিয়ে জল
হাঁটলে হেঁটো এক পৃথিবী জুড়ে।
তোমার ডানায় ক্লান্তি যদি জমে,
এক পৃথিবী লাগলে ভীষণ ফিকে;
কী চাও তখন আটকে আসা দমে?
আমিই ছুটে আসবো তোমার দিকে?
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু N/A
darun kobita....anek valo laglo. kobi k dhonnobad.
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ এপ্রিল, ২০১৭
Dr. Zayed Bin Zakir (Shawon)
Sundor chhondomoy
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ এপ্রিল, ২০১৭
নাজমুছ - ছায়াদাত ( সবুজ )
তোমার দুঃসময়ে আমি তোমার পাসে থাকতে চাই , কি সুন্দর আকুতি লেখায় ।সুভেচ্ছা কবিকে ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ এপ্রিল, ২০১৭
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
যদিও অবহেলার রেশ পেলাম না, কিন্তু কবিতায় ভাবের জবাব নেই, বেশ লিখেছেন। অনেক শুভকামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
মোঃ নুরেআলম সিদ্দিকী
বাহ! কবিতায় বেশ আবেগ আছে। ভালো লাগলো। ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
০১ নভেম্বর - ২০১৬
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয়
"তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ এপ্রিল,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী