অপলোক দর্শণ,ছিড়ে খাবে কামনার ভুরিভোজে,
কিবা সুন্দরী,অস্পরী,অথবা মেথর,পিচাশীর সাজে।
কিবা আসে যায় কামনার পীড়ায়,
অত-শত মানে কেবা,ভাবনার সময় তো নাই।
দর্শণ,ঘর্ষণ,ধর্শণ খেলা,
আঁধবোজা জল্পনায়,বসে কল্পনার মেলা।
প্রেম,ভালোবাসা কামনার নদী,
যৌবন রসে তার ক্ষরণ নীরবধী।
এ জগত রসাতলে রমনীর খুনে,
খুন শেষে, প্রাণ আসে,কামনার বনে।
চারা হয়, গাছ হয়, ফুল-ফল বেশে,
নতুন সাজের রঙ লাগে গায়,কামনার বিষে।
তবু বিষ,মৃত্যুর পরে দেয় জীবনের স্বাদ,
শত বাঁধা,ঠেলে মাথা,মধু খায় কামনার পাপ।
২৯ সেপ্টেম্বর - ২০১৬
গল্প/কবিতা:
৩৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬