নিদারুন যন্ত্রনার অবহেলায় সিক্ত হলাম আজ,
মরে গিয়ে প্রমান করেছ,হারিয়ে ফেলেছ লাজ।
শেষ উপহার, শ্রেষ্ঠ সবা্র,দেখতে হল মরণমাখা মুখ,
সে মুখে লুকিয়ে ছিল কোন অজানার সুখ?
শুকনো জলে,নয়ন মেলে,হৃদয় গাঙে ঢল,
সবার শোকের সাথি আছে,আমি কেবল আঁড়াল।
সেই কৈশরে ভালবেসে,তোমায় করে আপন,
প্রথম বাসর সাজার কালে,দিয়েছিলাম দাফন।
আজকে আবার নতুন করে দাফন হবে তোমার,
কেমন করে আপন হলো,নিকোশ কালো আঁধার?
এমন খেলায়,তোমার হেলায়,ভূবন রাঙা বেলা,
আর কতকাল চলবে এমন রোদ বৃষ্টির খেলা?
সব ভোলা যায়,স্বপ্ন দোলায়,যোগ-বিয়োগের খাতায়,
রুক্ষ আরো,পাথর কেন?প্রতি বিয়োগ বেলায়।
একটু কাঁদো,জল ছেড়ে দাও,কবর ভিজে যাক,
চোখের জলে একটু ভিজে,শিথেন ঠান্ডা থাক।
২৯ সেপ্টেম্বর - ২০১৬
গল্প/কবিতা:
৩৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬