মনে রেখ কেবল একজন ছিল

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum)
  • ২৭
  • 0
  • ৩১৪
আমি যেদিন চলে যাব এই পৃথিবী ছেড়ে,
সেদিন আমার কান্নাগুলো বৃষ্টি হয়ে ঝরে যাবে, তোমার চোখ দিয়ে ।
না বলা কথাগুলো ব্যথা হয়ে ভেসে যাবে মেঘে মেঘে, তোমার আকাশে ।
আমার কবরের মাটি দিয়ে যে পথে হেঁটে যাবে তুমি,
সেই পথের ধুলো হয়ে আমার স্মৃতিগুলো ওরে যাবে- তোমার বাড়ির পাশে ।
যে হাতে হাত রেখে বসে কাটাতে বেলা কদম তলে,
আমি মরার পরে তুমি একা ফিরে আসবে আমায় ভেবে সেই পথের ধারে,
দেখিতে পাবে তুমি, কদম এর পাপড়ি হয়ে ঝরে পরছি -তোমার ঘনো-কালো চুলে ।
আমার চলা পথের বাঁকে, ফুল ফুটিবে শাঁখে-শাঁখে-
সেই ফুল খোপায় তুলে--- তবু-
মনে রাখিও কেবল একজন ছিল, জীবন দিয়ে ভালবাসতো শুধুই তোমাকে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A আপনি যা লিখেছেন এটা অমূল্য, দুনিয়াতে আর কেহ তা লিখতে পারে নাই . খুব ভালো লাগল চালিয়ে যান. আপনি একদিন বড় হবেন এই প্রত্যাশায় , বিন আরফান.
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০১১
রাজিন শুভেচ্ছা রইল
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) মিঃ সুমন সেই একজন হলো নষ্ট কবিতার ১টি অংশ ।
সাইফুল মনে রাখিও কেবল একজন ছিল, জীবন দিয়ে ভালবাসতো শুধুই তোমাকে
শেখ সায়েম মনে রাখিও কেবল একজন ছিল, জীবন দিয়ে ভালবাসতো শুধুই তোমাকে অনেক সুন্দর লাগলো

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬