আমি নেশা করি

আমাদের তারুণ্য (সেপ্টেম্বর ২০১৬)

খালিদ মোশারফ
  • ৩৩৬
লিখি আমি আমার লিখন পদ্ধতিতে
পৃষ্ঠারা ওড়ে চলে
দীর্ঘদিন লিখতে লিথতে কলম আমার ক্লান্ত
আমার স্পষ্ট কথা।
বাতাস কেটে আমার চলা
ঘন্টার মত দুলি
ফেরিয়ালা দৌড়ায়।
হাটে এক বৃদ্ধ জিনিস বিক্রি করে
আমাকে মানুষের পোশাক পরতে হয়
আজ সবাই ঘরে যাবে
আমার মত হবে না ।
ঘরে যাবে স্বপ্ন নিয়ে
মাঝিরা ফিরে যাবে।
নাবিক যাবে,কচ্ছপ যাবে,কুমির যাবে।
নেশাখররা নেশা করবে
আমি নেশা করি।
আমার নেশা আলাদা
আমার চিন্তা শেষ হয় না
এই আমার নেশা ।
আজ রাতে ফিরে যাব না ঘরে
আমার পথে আপন কেউ নেই
তাদের সাথে কথা হবে
যারা আছে পথের ধারে ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rashed Chowdhury ভালো লেগেছে, শুভ কামনা রইলো ,আমার পাতায় আমন্ত্রণ রেখে যাচ্ছি
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৬

০৭ আগষ্ট - ২০১৬ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬