সুখ তো এমন নয়, তাহা কি চাইলেই পাওয়া যায়। পাগল মন সে সুখের তরে, বারেবার থাকে সে প্রত্যাশায়। যত চেয়েছি আমি ততোগুনে পড়েছি পিছে, মরীচিকার যতসব বেড়াজালে। তুমি ভাবতেই পার? তোমার অবহেলা হয়তো আমি বুঝি না, তোমার হয়ত অনেক ভাল লাগে আমায় অবহেলা করতে। নাম না জানা অজস্র নক্ষত্র কিংবা ধ্রুবতারা, একটির পর একটি ঝরে পড়ছে। নক্ষত্রের আলোর সম্ভাষণ, আমার আঙিনা ভরিয়ে দিলে অবরিত জোছনায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
নয়ন ভাই, দারুন লিখছেন। ভালো লাগলো, তাই ভোট দিলাম। আমার পাতায় আমন্ত্রণ রইলো....
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।