ভন্ডসাধুর আনাগোনা বেড়ে গেছে খুব বেশি, পশু গুলো মানুশ-মেরে ফুলায় শুধু পেশী! বোমা হাতে আজকে কারা শকুন-রূপে? চিরচেনা পশুর হাতে যাচ্ছে মানুষ মৃত্যু কূপে। কত ভাই-বোন আর যে এমন মরবে অকালে, জানি নাতো বন্ধু সকল কী যে ঘটবে কাল সকালে! কত দেখবো এমনতর নিরীহজনের বিকৃত-লাশ, আজও শুনি ওঁই মানুষের বুকফাটা দীর্ঘশ্বাস। তীব্র থেকে আরও তীব্র-বাড়ছে বেশি কাল-ভন্ডামি! সাধুপুরুষ কোথায় গেছে?কে তারাবে এমন ষন্ডামি? জেগে ওঠো মানুষজাতি-নিজের স্বার্থে প্রয়োজনে, বারুদবক্ষে দৃপ্তকন্ঠে শামিল হওরে ভন্দনাশের আয়োজনে। আবার কবে বাড়বে দেশে মানুষজাতির জেগে ওঠার তীব্রতা ? জাতির সাথে করছে কেন ওঁই পথহারা মানুশগুলো শত্রুতা! ফিরে এসো ভ্রান্তমানুষ ভুলের ঘরে চিরতরে লাথি মেরে? দেশ-মানুষকে ভালোবাসো-লাভ কি কারও জীবন কেড়ে? কবে ঘুচবে এই আমাদের স্বদেশ থেকে হিমশীতল মৃত্যুর তীব্রতা, ফিরে আসুক সবার মাঝে চিরচেনা ভালোবাসার কাঙ্ক্ষিত-আর্দ্রতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তবুও আমাদের আশা-ভরসা রাখতে হবে। আর সময়ই আমাদের পথ দেখাবে। আমরা সকল অনাচার-সন্ত্রাস থেকে মুক্ত হতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভকামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।