পুনশ্চ তিরিশ লাইন

নগ্নতা (মে ২০১৭)

শিখর চৌধুরী
  • ১৩
  • ১১
সুপ্ত আলোয়,
সুপ্ত গুণে,
উদ্ভাসিত এখন আমার সময়।
বহু সমস্যার অশ্লীল বিচ্ছেদে,
পরিণত কত শুভ পরিণয়।
পরিণত আরও কত
আলোকিত ভাবনা।
নিস্তেজ যন্ত্রণার অবচেতনে
স্মৃতির ছায়াপটের অবতারণা ।
শত জটিলতার সহবাসে
মুখরিত আমার অতীত।
পুনশ্চ ভালোবাসা পাবার
ভালোবাসা পাবার,
এ আমার সংগ্রামী সিদ্ধান্ত।
সিদ্ধান্ত ছেড়ে যাবার
কিছু রঙীন সময়কে।
আরও কিছু আনন্দকে
অথবা কিছু পাপকে।
ভেজা বালির আটপৌরে পাথরে
আর কতো শৈবাল জন্মাবে?
তাইতো ফলাফল,
কিছু কাটাকাটির
এবং কিছু বিচ্ছেদের।
আমার নিবারিত সত্ত্বায়
তাইতো ভেসে যাই,
নিনাদ আধাঁরে।
তবুও তোমার মাঝে
ফিরে আসার-
এ আমার অন্তিম
শেষ প্রয়াস।।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাজমুল হুসাইন চমতকার,ভোট রইল,আর আমার পাতায় আমন্ত্রন,ধন্যবাদ।
নাজমুল হুসাইন চমতকার,ভোট রইল,আর আমার পাতায় আমন্ত্রন,ধন্যবাদ।
শরিফ খাঁন বেশ সুন্দর কবিতা ...।
মোঃ নুরেআলম সিদ্দিকী লেখা চমৎকার হয়েছে, কিন্তু বিষয়টা পুরোপুরি বিষয়টা আসে নাই.... চালিয়ে যান, আর সামনে বিষয়ের দিকে খেয়াল রাখবেন। অনেক অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
জয় শর্মা (আকিঞ্চন) খুব ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ।

৩০ মে - ২০১৬ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬