গন্তব্য

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

হাসান কাবির
  • 0
  • ১৮
পরে থাকা এই পথের ধুলো
ফসলের ক্ষেতে হাসিমুখগুলো
কৃষকের বাড়ির আঙ্গিনায় জমা
ধান ফসলের স্তুপ।
এ যে আমার চিরপরিচিত
গ্রাম বাংলার রুপ।
বুকের ভেতর বড় উচাটন
এখানেই থামো, ব্লে উঠে মন
হৃদয়ের চাওয়া,হয়নাতো পাওয়া
নয়নে অশ্রু ক্ষরণ।
তবু যেতে হবে রয়েছে শপথ
পেছনে ফেলে সরু মেঠোপথ
সময় বুঝি ফুরিয়ে এলো প্রায়
দিগন্তে লাল তাই বলে যায়।
অনেকটা দূর যেতে হবে জানি
বিদায় বেলার আগে।
অনেকটা পথ পাড়ি দিতে হবে
শেষ বিদায়ের আগে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাব্যের কবি অনেকটা পথ পড়ি দিতে হবে শেষ বিদায়ের আগে । ভালো লাগলো। আমন্ত্রণ রইলো।
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z ভাল লেগেছে, শুভকামনা, ভোট রইল, আমার পাতায় আমন্ত্রন ।
পন্ডিত মাহী খুব সাধারন শব্দাবলীর সাবলীল ছন্দ। ভালো লেগেছে। তবে একটি বানানে ভুল আছে।
মনোয়ার মোকাররম চমতকার ছন্দময় কবিতা ...
জলধারা মোহনা ছোট্ট সুন্দর কবিতা

১৫ মে - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬