প্রতিক্ষিত দীর্ঘশ্বাস

আমার আমি (অক্টোবর ২০১৬)

বিজয় আহমেদ
  • ১৮
একটা দীর্ঘশ্বাস...
পশ্চিমের রঙচটা ভাঙা দেয়ালটাতে
ঝুলছে মৃত পঞ্জিকাটা।
দক্ষিনের জানালাটা আজও খোলা।
নিরেট জোছনায় হলুদ রঙা কুমড়ো
ফুলটারও বিবর্ণতায় ঠাঁই মিলেছে।
মূহুর্তেই বাতাসের অবাধে প্রবেশ ঘটে,
লুন্ঠিত হয় টেবিলের বিস্তীর্ণ ললাট,
চট চট করে পাতা উল্টাতে থাকে
আটপৌরে মলাটে বাধা
সমরেশের সাতকাহন।
খানিকটা সময় নিরবতার মিছিল হল।
আড়মোড়া ভেঙে নিস্তব্ধতার অবরোধ
ডাকলো আমডালে বসা লক্ষ্মি প্যাঁচাটা।
অতঃপর অবরোধের সীমানায় আটকে যায়
আরও একটা দীর্ঘশ্বাস...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z আর দীর্ঘশ্বাস নয়...। অনেক শুভেচ্ছা আর আমার পাতায় আমন্ত্রন ।

২৩ মার্চ - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী