আমি কখনও আমি হতে পারিনি

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

বিজয় আহমেদ
  • ৩৫২
আমি কোন কিছুতেই ভালো হতে পারিনি।।
না কবিতার বইয়ে,না কবির খাতায়-
কিংবা খুব যত্নে লেখা
কারো ডায়রির পাতায়।
আমি কারো কাছেই ভালো হতে পারিনি।।
আমিতো কখনও মহামানব বা কখনও রাবন হতে চাইনি,
কিংবা কারো ভাষায় -
আধেক সত্য-আধেক মিথ্যার ঘোলা জল।
আমি তো শুধু আমি হতে চেয়েছিলাম,
চেয়েছিলাম কেউ খুঁজে নিক,
চেয়েছিলাম কেউ বুঝে নিক-
সত্যিকারের আমাকে।
হয়তো সত্যিই আমি কখনও আমি হতে পারিনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা সুন্দর ও সরল ভাষায় লেখা কবিতা। ভালো লাগলো অনেক। শুভকামনা।
অনেক ধন্যবাদ
ফেরদৌস আলম সামনে খুব শীঘ্রই হয়ে যাবেন। কবিতা কিন্তু এখনই সুন্দর হয়েছে !
রুহুল আমীন রাজু N/A বেশ ভালো লাগলো.....
কেতকী আমার আমিকে শুভেচ্ছা রইল। ভোট দিলাম।
বিজয় আহমেদ অনেক অনেক ধন্যবাদ।
রাজিব হাসান "হয়তো সত্যিই আমি কখনও আমি হতে পারিনি" চমত্কার লিখেছেন .
Helal Al-din ভাল হয়েছে কবিতাটা। ভোট রেখে গেলাম। আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন আমি তো শুধু আমি হতে চেয়েছিলাম, চেয়েছিলাম কেউ খুঁজে নিক, চেয়েছিলাম কেউ বুঝে নিক- সত্যিকারের আমাকে। হয়তো সত্যিই আমি কখনও আমি হতে পারিনি।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।

২৩ মার্চ - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুন ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুন, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী