পিতার আমানত, অনাগত সন্তান, বাঁচার অধিকার,
ভাঁটফুলের মাঠ, ভরা নদীর ঘাট, মার গলার হার।
স্বাধীনতা আমার
বোনের দু'পায়ে আলতার রঙ, প্রিয়ার হাসি,
আকাশের নীল, তারা ঝিলমিল, বাশের বাঁশি। স্বাধীনতা আমার
শালিকের ডাক, শিয়ালের হাঁক, পাখিদের রব,
কৃষকের হাসি, গোলাভরা ধান, সুখ অনুভব।
স্বাধীনতা আমার
ঝোনাকির আলো, নিরাপদ নারী, অবিরাম শান্তি,
প্রভাতের রোদ, পুঁটি ভাজা ভাত, দুপুরের ক্লান্তি।
স্বাধীনতা আমার
স্ত্রীর ভূষণ, সম্ভ্রমী মেঘ, ভায়ের স্নেহ
পথের ধুলো, মুক্তির আলো, লালিত স্বপ্ন।
স্বাধীনতা আমার
প্রয়োজনে আবার যুদ্ধের শপথপাঠ, অস্ত্রের সাথে প্রেম,
মৃত্যুকে আলিঙ্গন, শত্রুমুক্ত স্বদেশ, সঞ্চিত দেশপ্রেম।