নিশিতে দেখ চলছে প্রেম
ছোট্ট সুধাকর আর গগনের,
ইতিহাস'টা না বদলানো
শেষ নেই যেন এই ভ্রমণের।
ভোর প্রভাতে শিশিরজল
প্রেম করে যাই ঘাসের সনে,
ঝমঝমিয়ে প্রেম করে খগ
কিচিরমিচির শব্দে রণে।
মাটির বুকে বৃক্ষাদি-
এই প্রেমের যে নেই সমাধি।
বাধা নেইকো এই প্রেমেতে
নেই যে কোন প্রহরী,
এইতো মোদের বিশাল ভুবন-
আমাদের'ই প্রেম নগরী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
প্রাকৃতিক বিষয়বস্তুর প্রেম নিয়ে এই পৃথিবীতে বিরাজমান বা চলমান কিছু আদর্শ তুলে ধরা হয়েছে।
১৩ ফেব্রুয়ারী - ২০১৬
গল্প/কবিতা:
৩৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।